SKS Foundation Job Circular 2026

SKS Foundation সম্প্রতি বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্ষুদ্রঋণ কার্যক্রমে প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, হিসাবরক্ষক, ফিল্ড অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার ও ট্রেইনি ফিল্ড অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামSKS Foundation
মোট পদ৭টি ক্যাটাগরি
মোট নিয়োগ২৭৭ জন
চাকরির ধরনফুল টাইম
কর্মস্থলবাংলাদেশের বিভিন্ন এলাকা
আবেদনের শেষ তারিখ১৭ সেপ্টেম্বর ২০২৬
আবেদন মাধ্যমডাক/কুরিয়ার/সরাসরি/ই-মেইল

১. প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার – ২ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যেকোনো বিষয়ে Masters ডিগ্রি থাকতে হবে।
  • এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসঙ্গে ২৫টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • Reporting-এ দক্ষ হতে হবে।
  • মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ Driving License থাকতে হবে।
  • বয়স অনূর্ধ্ব ৪০ বছর।

বেতন ও ভাতা:

  • শিক্ষানবিশকালীন ৮ মাস মাসিক সর্বমোট ৫৫,০০০ টাকা।
  • স্থায়ী হলে বেতন-ভাতা সর্বমোট ৬৬,০০০ টাকা।
  • Mobile Allowance ১,৫০০ টাকা।
  • জ্বালানি ভাতা ৪,০০০ টাকা।
  • দূরত্ব ভাতা ও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা।

২. এরিয়া ম্যানেজার – ৫ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যেকোনো বিষয়ে Masters/চার বছর মেয়াদি Honours ডিগ্রি থাকতে হবে।
  • এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসঙ্গে ৫টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • Reporting-এ দক্ষ হতে হবে।
  • মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ Driving License থাকতে হবে।
  • বয়স অনূর্ধ্ব ৪৫ বছর।

বেতন ও ভাতা:

  • শিক্ষানবিশকালীন ৮ মাস মাসিক সর্বমোট ৪২,৫০০ টাকা।
  • স্থায়ী হলে বেতন-ভাতা সর্বমোট ৪৭,৬২৫ টাকা।
  • Mobile Allowance ১,০০০ টাকা।
  • জ্বালানি ভাতা ৩,০০০ টাকা।
  • দূরত্ব ভাতা, লক্ষ্য অর্জনের ভিত্তিতে ক্রেডিট ভাতা ও অন্যান্য সুবিধা।

৩. ব্রাঞ্চ ম্যানেজার – ১০ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যেকোনো বিষয়ে Masters/চার বছর মেয়াদি Honours ডিগ্রি থাকতে হবে।
  • এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • Reporting-এ দক্ষ হতে হবে।
  • মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ Driving License থাকতে হবে।
  • বয়স অনূর্ধ্ব ৪০ বছর।

বেতন ও ভাতা:

  • শিক্ষানবিশকালীন ৮ মাস মাসিক সর্বমোট ৩৭,৫০০ টাকা।
  • স্থায়ী হলে বেতন-ভাতা বৃদ্ধি পাবে।
  • Mobile Allowance, জ্বালানি ভাতা, দূরত্ব ভাতা, আবাসন ভাতা এবং লক্ষ্য অর্জনের ভিত্তিতে অন্যান্য সুবিধা থাকবে।

৪. হিসাবরক্ষক – ১০ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • বাণিজ্য বিভাগ থেকে Masters ডিগ্রি থাকতে হবে।
  • এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে হিসাব কার্যক্রম পরিচালনায় ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • Software চালনা, Reporting ও Computer পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
  • বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতন ও ভাতা:

  • শিক্ষানবিশকালীন ৮ মাস মাসিক সর্বমোট ২১,০০০ টাকা।
  • স্থায়ী হলে বেতন-ভাতা বৃদ্ধি পাবে।
  • দূরত্ব ভাতা, আবাসন ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে), লক্ষ্য অর্জনের ভিত্তিতে ক্রেডিট ভাতা ও অন্যান্য সুবিধা।

৫. ফিল্ড অফিসার – ৫০ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যেকোনো বিষয়ে Masters/চার বছর মেয়াদি Honours ডিগ্রি থাকতে হবে।
  • এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।
  • বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
  • অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

বেতন ও ভাতা:

  • শিক্ষানবিশকালীন ৮ মাস মাসিক সর্বমোট ২২,৫০০ টাকা।
  • স্থায়ী হলে বেতন-ভাতা বৃদ্ধি পাবে।
  • দূরত্ব ভাতা, আবাসন ভাতা, লক্ষ্য অর্জনের ভিত্তিতে ক্রেডিট ভাতা এবং অতিরিক্ত জ্বালানি ভাতা ১,০০০ টাকা।

৬. অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার – ১০০ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি/সমমান থাকতে হবে।
  • এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে কমপক্ষে ১-২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।
  • বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
  • অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

বেতন ও ভাতা:

  • শিক্ষানবিশকালীন ৮ মাস মাসিক সর্বমোট ২০,৫০০ টাকা।
  • স্থায়ী হলে বেতন-ভাতা বৃদ্ধি পাবে।
  • দূরত্ব ভাতা, আবাসন ভাতা, লক্ষ্য অর্জনের ভিত্তিতে ক্রেডিট ভাতা ও অতিরিক্ত জ্বালানি ভাতা ১,০০০ টাকা।

৭. ট্রেইনি ফিল্ড অফিসার – ১০০ জন

শিক্ষাগত যোগ্যতা:

  • যেকোনো বিষয়ে Masters/স্নাতক ডিগ্রি/সমমান থাকতে হবে।
  • এনজিও/আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।
  • বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতন ও সুবিধা:

  • প্রশিক্ষণকালীন মাসিক সম্মানী সর্বমোট ১০,০০০ টাকা।
  • সন্তোষজনকভাবে ২ মাস প্রশিক্ষণ সম্পন্ন করার পর প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে।
  • সাপ্তাহিক ২ দিন ছুটি।
  • কর্মস্থল ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা।
  • PF, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা ও উৎসব ভাতা প্রদান করা হবে।
  • নীতিমালা অনুযায়ী জামানত প্রযোজ্য হতে পারে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

এসকেএস ফাউন্ডেশন
কলেজ রোড, উত্তর হরিণ সিংহ, গাইবান্ধা-৫৭০০।

এছাড়াও ই-মেইলের মাধ্যমে আবেদন করা যাবে:

hr@sks-bd.org

শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পরীক্ষার কেন্দ্র

ঢাকা, সিরাজগঞ্জ, রাজশাহী ও গাইবান্ধা জেলা।

আবেদনের শেষ তারিখ

১৭ সেপ্টেম্বর ২০২৬

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন নিচের ছবিতে।


SKS Foundation LARB Project Job Circular 2026

SKS Foundation, ANDHERI HILFE, Germany-এর অংশীদারিত্বে এবং BMZ-এর co-finance-এ Local Adaptation for Resilience Building (LARB) to Flood Affected Communities in Gaibandha প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এ প্রকল্পের জন্য বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামSKS Foundation
প্রকল্পLocal Adaptation for Resilience Building (LARB)
প্রকল্প এলাকাগাইবান্ধার বন্যাকবলিত জনগোষ্ঠী
মোট পদ৭টি ক্যাটাগরি
আবেদনের শেষ তারিখ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদন মাধ্যমই-মেইল

পদসমূহ

১. Project Manager – ১ জন

২. Project Officer (Female Only) – ২ জন

৩. Project Engineer – ১ জন

৪. Technical Officer (Agriculture & IGA) – ১ জন

৫. Monitoring and Documentation Officer – ১ জন

৬. Accounts and Admin Officer – ১ জন

৭. Field Officer – ২০ জন
(১০ জন নারী ও ১০ জন পুরুষ)

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের Curriculum Vitae (PDF version) এবং দুইজন Referee-এর তথ্যসহ আবেদন পাঠাতে হবে।

ই-মেইল:

hr@sks-bd.org

অথবা

recruitment.skshr@gmail.com

আবেদনের শেষ তারিখ

১৫ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনার জন্য SKS Foundation-এর Career পেজ দেখুন:

https://www.sks-bd.org/index.php/career

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন নিচের ছবিতে।

Leave a Comment