কোডেক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর প্রধান কার্যালয়ের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে দক্ষ, গতিশীল ও যোগ্যতাসম্পন্ন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

১. সিনিয়র ম্যানেজার (এস.এম.ই/এম.ই)

শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

বয়স:
সর্বোচ্চ ৪০ বছর।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • ক্ষুদ্রঋণ/এসএমই কার্যক্রমে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ব্যাংকিং সেক্টরের এসএমই কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং মাইক্রোফাইন্যান্স সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
  • চমৎকার যোগাযোগ দক্ষতা, মধ্যস্থতার ক্ষমতা এবং টিম ম্যানেজমেন্টে পারদর্শী হতে হবে।

বেতন:
যোগদানের পর প্রথম ৬ মাস শিক্ষানবিশকালীন বেতন সর্বমোট ৬০,০০০ টাকা থেকে ৬৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

২. সিনিয়র অফিসার (এমআইএস এন্ড রিপোর্টিং)

শিক্ষাগত যোগ্যতা:
পরিসংখ্যান, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

বয়স:
সর্বোচ্চ ৩৫ বছর।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • ক্ষুদ্রঋণ বা আর্থিক প্রতিষ্ঠানের এমআইএস কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • MS Excel, Pivot Table, Lookup, Dashboard, ডাটা বিশ্লেষণ, ডাটাবেজ ও এমআইএস সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
  • বাংলা ও ইংরেজিতে প্রতিবেদন লেখা, যোগাযোগ, বিশ্লেষণ, সমস্যা শনাক্তকরণ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে।
  • সততা, গোপনীয়তা রক্ষা, সময়ানুবর্তিতা এবং চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • ন্যূনতম ২ বছরের এমআইএস-সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন:
যোগদানের পর প্রথম ৬ মাস শিক্ষানবিশকালীন বেতন সর্বমোট ৪২,০০০ টাকা থেকে ৪৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন ২ জন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখ করে আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে।

আবেদনপত্রের খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদন পাঠানোর ঠিকানা:
নির্বাহী পরিচালক
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)
কোডেক ভবন, প্লট # ২, রোড # ২, লেক ভ্যালী অ্যাভিনিউ,
হাজী জহুর আলী রোড, ফয়েজলেক, চট্টগ্রাম-৪২০২।

শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।

চাকরির ধরন: বেসরকারি/এনজিও
প্রতিষ্ঠান: কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)
কর্মক্ষেত্র: মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম
আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত তথ্য ও শর্তাবলি উপরের নিয়োগ বিজ্ঞপ্তির ছবিতে দেখুন।

Leave a Comment