গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বস্ত্র অধিদপ্তর
বস্ত্র ও পাট মন্ত্রণালয়
পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি
বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী নিম্নোক্ত পদসমূহে যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও বেতনস্কেল:
১. কম্পিউটার অপারেটর
গ্রেড-১৩
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
পদ সংখ্যা: ০৬টি
২. উচ্চমান সহকারী
গ্রেড-১৪
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
পদ সংখ্যা: ০৯টি
৩. লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
গ্রেড-১৬
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদ সংখ্যা: ০৫টি
৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
গ্রেড-১৬
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদ সংখ্যা: ২৪টি
৫. হিসাব সহকারী কাম ক্যাশিয়ার
গ্রেড-১৬
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদ সংখ্যা: ০২টি
আবেদনের বয়সসীমা:
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের নিয়ম:
যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ওয়েবসাইট:
http://dotr.teletalk.com.bd
আবেদন শুরুর তারিখ:
১৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ:
০৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:০০টা
আবেদন ফি:
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর নির্ধারিত সময়ের মধ্যে Teletalk Prepaid মোবাইল নম্বর থেকে SMS-এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- অনলাইনে আবেদন করার সময় সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
- আবেদনপত্র Submit করার আগে পূরণকৃত তথ্য ভালোভাবে যাচাই করতে হবে।
- প্রার্থীর ছবি ও স্বাক্ষর নির্ধারিত নিয়মে Upload করতে হবে।
- আবেদন সম্পন্ন হলে Applicant’s Copy সংরক্ষণ করতে হবে।
- লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।
- পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
- কোনো প্রকার প্রতারণা, জালিয়াতি বা অসদুপায় অবলম্বন করলে আবেদন/প্রার্থিতা বাতিল হতে পারে।
- অনলাইনে আবেদন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য:
বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট: www.dot.gov.bd
Teletalk আবেদন ওয়েবসাইট:
http://dotr.teletalk.com.bd
চাকরির পরীক্ষা, প্রবেশপত্র ও SMS সংক্রান্ত তথ্য প্রার্থীর মোবাইল নম্বরে জানানোv হবে।



