বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও এর আঞ্চলিক কার্যালয়সমূহের জন্য ৬ ক্যাটাগরির মোট ৪৮টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
চাকরির ধরন: সরকারি চাকরি
পদের সংখ্যা: ৬টি ক্যাটাগরিতে মোট ৪৮টি
আবেদন পদ্ধতি: অনলাইন

পদের নাম ও সংখ্যা:

১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ২৬টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

২. বুক বাইন্ডার — ২টি
গ্রেড: ১৯
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা

৩. বার্তা বাহক — ১টি
গ্রেড: ১৯
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা

৪. অফিস সহায়ক — ১৭টি
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

৫. মালি — ১টি
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

৬. পরিচ্ছন্নতা কর্মী — ১টি
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

শিক্ষাগত যোগ্যতা:

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক:
কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ/জিপিএ-২.০০ বা তদূর্ধ্ব আলিম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষর লেখায় নির্ধারিত গতি থাকতে হবে। MS Word, MS Excel, PowerPoint, MS Access ও Internet ব্যবহারে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

বুক বাইন্ডার:
কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ/জিপিএ-২.০০ বা তদূর্ধ্ব দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ধরনের বাঁধাইয়ের কাজে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বার্তা বাহক:
অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অফিস সহায়ক:
অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

মালি:
অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

পরিচ্ছন্নতা কর্মী:
অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা:
১১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সূচি:

আবেদন শুরু:
১১ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা

আবেদনের শেষ সময়:
৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৯টা

অনলাইনে আবেদন করার ওয়েবসাইট:
https://bmeb.teletalk.com.bd

আবেদন ফি:

গ্রেড-১৬ পদের জন্য:
আবেদন ফি ১০০ টাকা + অনলাইন ফি ১২ টাকা
মোট = ১১২ টাকা

গ্রেড-১৯ ও গ্রেড-২০ পদের জন্য:
আবেদন ফি ৫০ টাকা + অনলাইন ফি ৬ টাকা
মোট = ৫৬ টাকা

আবেদন করার নিয়ম:

প্রার্থীদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের Teletalk ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন করার সময় প্রার্থীর ছবি ৩০০×৩০০ Pixel JPEG ফরম্যাটে এবং স্বাক্ষর ৩০০×৮০ Pixel JPEG ফরম্যাটে আপলোড করতে হবে।

আবেদন Submit করার আগে পূরণকৃত সব তথ্য ভালোভাবে যাচাই করতে হবে। Submit করার পর তথ্য পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না।

আবেদন ফি Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।

আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল শর্ত ও নির্দেশনা ভালোভাবে পড়ে আবেদন করুন।

Official Website:
https://www.bmeb.gov.bd

Online Application:
https://bmeb.teletalk.com.bd

বিঃদ্রঃ বিস্তারিত তথ্য, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত জানতে নিচের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির ছবি দেখুন।

Official Image:
নিচে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির ছবি দেওয়া হলো।

Leave a Comment