জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর অধীনস্থ ফেয়ার প্রাইস সুপার মার্কেট, ফ্যামিলি ফুড ভিলেজ রেস্টুরেন্ট, নিমন্ত্রণ কনভেনশন সেন্টার ও স্কাইলাইট ক্রাফট রেস্টুরেন্টে বিভিন্ন পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে পারবেন।

📌 জিসকা ফার্মাসিউটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

ক্রমিকপদের নামশিক্ষাগত যোগ্যতান্যূনতম অভিজ্ঞতাপদসংখ্যা
০১রেস্টুরেন্ট ম্যানেজারস্নাতক/সমমান; হসপিটালিটি প্রশিক্ষণ অগ্রাধিকার৩–৫ বছর০৩
০২ক্যাশিয়ারএইচএসসি/সমমান৩ বছর০৪
০৩শেফ (কাবাব), শেফ (বাংলা খাবার-কাচ্চি, তেহারি, মোরগ পোলাও)এসএসসি/সমমান; কুকিং প্রশিক্ষণ অগ্রাধিকার৫ বছর০৪
০৪কুক হেলপার/কাচ্চি ম্যানঅষ্টম শ্রেণি২ বছর১১
০৫বাসন পরিষ্কারকারী/ডিশ ওয়াশারঅষ্টম শ্রেণি; মেশিন চালনায় পারদর্শী১ বছর০৪
০৬পরোটা ও নান কারিগরঅষ্টম শ্রেণি৫ বছর০২
০৭ওয়েটারএইচএসসি/সমমান২ বছর১৬
০৮ক্যাশিয়ারএইচএসসি/সমমান৩ বছর০৬
০৯সেলস অ্যাসোসিয়েটএসএসসি/এইচএসসি/সমমান৩ বছর১৫
১০জুনিয়র অফিসার/অফিসার—স্টোর ও ভান্ডার ব্যবস্থাপনাস্নাতক/সমমান৫ বছর০২
১১পরিচ্ছন্নতাকর্মীঅষ্টম শ্রেণি১ বছর১২
১২জেনারেটর অপারেটরএসএসসি/ভোকেশনাল; ট্রেড কোর্স অগ্রাধিকার২ বছর০২
১৩লিফট অপারেটরএসএসসি/সমমান১ বছর০৪
১৪সিকিউরিটি সুপারভাইজারএসএসসি/সমমান; সামরিক বাহিনী থেকে সদ্য অবসরপ্রাপ্ত কমপক্ষে সার্জেন্ট/সম পদধারী২ বছর০৪
১৫সিকিউরিটি গার্ডএইচএসসি/সমমান; উচ্চতা ৫’-৮”১ বছর০৮

বিশেষ দ্রষ্টব্য: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অভিজ্ঞ, দক্ষ ও উপযুক্ত প্রার্থীদের আকর্ষণীয় বেতন এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

🏢 যে প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ

  • ফেয়ার প্রাইস সুপার মার্কেট
  • ফ্যামিলি ফুড ভিলেজ রেস্টুরেন্ট
  • নিমন্ত্রণ কনভেনশন সেন্টার
  • স্কাইলাইট ক্রাফট রেস্টুরেন্ট

📅 আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ আগস্ট ২০২৬, শনিবার সকাল ৯:০০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপিসহ সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

📍 আবেদন/সাক্ষাৎকারের ঠিকানা

জিসকা ফার্মাসিউটিক্যালস লিঃ
মৌজা-কালামপুরসুটিলা, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর।
(ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার থেকে বড়ইবাড়ী রোডে)

📞 যোগাযোগ

মোঃ সোহেল ইসলাম: ০১৩১২৪২৮৪২১
শেখ মোর্শেদুজ্জামান: ০১৩৩৫১৮৭০০৮

সময়: শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

📷 মূল নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ: আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে আবেদন করুন।

Leave a Comment