টেলিটক বাংলাদেশ লিমিটেড (Teletalk Bangladesh Ltd.)-এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক খণ্ডকালীন চিকিৎসক পদে ০১ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | টেলিটক বাংলাদেশ লিমিটেড |
| পদের নাম | চুক্তিভিত্তিক খণ্ডকালীন চিকিৎসক |
| পদ সংখ্যা | ০১ জন |
| চাকরির ধরন | চুক্তিভিত্তিক, খণ্ডকালীন |
| মাসিক বেতন | ৪৫,০০০ টাকা |
| বয়সসীমা | সর্বোচ্চ ৫৫ বছর |
| আবেদন ফি | ১,০০০ টাকা |
| আবেদনের শেষ সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০০টা |
| আবেদন মাধ্যম | অনলাইন |
পদের নাম ও সংখ্যা
চুক্তিভিত্তিক খণ্ডকালীন চিকিৎসক — ০১ জন
শিক্ষাগত যোগ্যতা
১. সরকার কর্তৃক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/চিকিৎসা মহাবিদ্যালয় হতে এমবিবিএস পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে হবে।
২. বিএমডিসি (BMDC)-এর নিবন্ধিত হতে হবে।
৩. Medical Science-এর যেকোনো একটি বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত
- স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে চিকিৎসক হিসেবে কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- কর্মকাল রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত।
- সরকারি ছুটির দিন কর্মদিবসের অন্তর্ভুক্ত নয়।
- প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ ০২ বছর। প্রয়োজন অনুযায়ী টেলিটক কর্তৃপক্ষ চুক্তির মেয়াদ বাড়াতে পারবে।
- মহিলা এবং উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ২৭ আগস্ট ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে।
- সরকারি মালিকানাধীন/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
মাসিক বেতন: ৪৫,০০০ টাকা (সর্বসাকুল্যে)
বোনাস: সর্বসাকুল্য বেতনের সম্পূর্ণ হারে বছরে ২টি ঈদ বোনাস।
নববর্ষ ভাতা: সর্বসাকুল্য বেতনের ১০% হারে শুধুমাত্র বাংলা বৈশাখে প্রাপ্য।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি হিসেবে ১,০০০ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইন আবেদন: http://jobs.teletalk.com.bd
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০০টা।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
আবেদন করার আগে প্রার্থীদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে সকল শর্ত ও নির্দেশনা অনুসরণ করতে হবে।

