Social Welfare Job Circular 2026 | সমাজসেবা অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য বিশাল সুসংবাদ! সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর রাজস্বখাতভুক্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে Social Welfare Job Circular 2026 (সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি) প্রকাশ করেছে। বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকরা এই পদগুলোর জন্য সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন

আজকের এই পোস্টে আমরা Job Circular Hub-এর পাঠকদের জন্য সমাজসেবা অধিদপ্তরের এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির পদসমূহ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের নিয়মাবলী বিস্তারিতভাবে আলোচনা করব।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৬ পদের বিবরণ

সমাজসেবা অধিদপ্তরের এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাটাগরির অসংখ্য পদে অনূর্ধ্ব গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত জনবল নিয়োগ দেওয়া হবে। প্রধান প্রধান পদগুলোর বিবরণ নিচে তুলে ধরা হলো:

প্রধান সহকারী (গ্রেড-১৩)
  • পদ সংখ্যা: ১৮টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
  • পদ সংখ্যা: ০৪টি।
  • শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপ্টিচ্যুড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
  • পদ সংখ্যা: ০৫টি।
  • শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী। সাঁট-লিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
সহকারী শিক্ষক (গ্রেড-১৩)
  • পদ সংখ্যা: ০৩টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রী।
ফিল্ড সুপারভাইজার (গ্রেড-১৪)
  • পদ সংখ্যা: ৩০টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী এবং কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
  • পদ সংখ্যা: ১৫২টি (স্থায়ী ৭৬টি এবং অস্থায়ী ৭৬টি)।
  • শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬)
  • পদ সংখ্যা: ৩৫টি।
  • শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দসহ স্ট্যান্ডার্ড অ্যাপ্টিচ্যুড টেস্টে উত্তীর্ণ।
সমাজকর্মী – ইউনিয়ন ও পৌর (গ্রেড-১৬)
  • পদ সংখ্যা: সমাজকর্মী (ইউনিয়ন) ৩১২টি এবং সমাজকর্মী (পৌর) ১২টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
কারিগরি প্রশিক্ষক – উপজেলা (গ্রেড-১৮)
  • পদ সংখ্যা: ১৫৭টি (কম্পিউটার, মোবাইল, সেলাই, বাটিক ইত্যাদি ট্রেড)।
  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদী ট্রেড কোর্স সনদ।
অফিস সহায়ক (গ্রেড-২০)
  • পদ সংখ্যা: ৪৭৮টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে https://dss.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধমে আবেদনপত্র পাঠাতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…

গুরুত্বপূর্ণ তথ্য ও সময়সূচী:
  • অনলাইনে আবেদন শুরুর সময়: ২৪ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে অনলাইনে আবদেন শুরু হবে।
  • অনলাইনে আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টায় অনলাইনে আবদেন শেষ হবে।
  • আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে https://dss.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধমে আবেদনপত্র পাঠাতে হবে।
  • বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…
আবেদনের বয়সসীমা ও শর্তাবলী
  • বয়সসীমা: ০১-০৬-২০২৬ খ্রি. তারিখে সাধারণ আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট ক্রমিকের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
  • পূর্বের আবেদন: গত ২৭ মার্চ ২০২৪ এবং ০৯ জুন ২০২৪ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা ইতিপূর্বে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, পূর্বের আবেদনই বহাল থাকবে।
অনলাইনে আবেদন ফরম পূরণ ও ফি জমাদান পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অফিশিয়াল টেলিটক ওয়েব পোর্টাল http://dss.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে হবে

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…

আবেদন ফি:
  • ১ থেকে ৩৭ নং পদের জন্য: টেলিটক চার্জসহ মোট ১১২/- টাকা
  • ৩৮ থেকে ৫২ নং পদের জন্য: টেলিটক চার্জসহ মোট ৫৬/- টাকা
  • *অনগ্রসর শ্রেণি (প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সব পদে মোট ফি ৫৬/- টাকা।
SMS পাঠানোর নিয়ম:
  • ১ম SMS:DSS <স্পেস> User ID লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
    • উদাহরণ: DSS ABCDEF
  • ২য় SMS:DSS <স্পেস> YES <স্পেস> PIN লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
    • উদাহরণ: DSS YES 12345678
পরীক্ষা পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র

প্রার্থীদের লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, চারিত্রিক সনদ, এনআইডি এবং স্থায়ী ঠিকানার সপক্ষে নাগরিকত্ব সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে

নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য সমাজসেবা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট https://dss.gov.bd এবং টেলিটকের অলজবস পোর্টালে পাওয়া যাবে

সব ধরনের সরকারি ও বেসরকারি চাকরির নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন Job Circular Hub ওয়েবসাইটে। কোনো তথ্য জানার থাকলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ

Leave a Comment