গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর (FLID) এর রাজস্বখাতভুক্ত নিয়মিত শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর আলোকে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণযোগ্য হবে।
আজকের এই পোস্টে আমরা FLID নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পদের তালিকা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফি এবং অনলাইনে আবেদনের নিয়মসহ যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত আলোচনা করব।
এক নজরে FLID নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের বিবরণ | বিস্তারিত তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, বিএফটিসি ভবন, কারওয়ান বাজার, ঢাকা |
| স্মারক নম্বর | ৩৩.০৬.০০০০.০০২.১১.০০১.২৬-২৬৩০ |
| বিজ্ঞপ্তির তারিখ | ১২ শ্রাবণ ১৪৩৩ / ২৭ জুলাই ২০২৬ |
| চাকরির ধরন | সরকারি চাকরি (রাজস্বখাতভুক্ত) |
| আবেদনের মাধ্যম | অনলাইন (টেলিটক) |
| আবেদন শুরুর তারিখ | ৩০ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ৩০ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা |
| বয়সসীমা | ৩০ জুলাই ২০২৬ তারিখে ১৮–৩২ বছর |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://flid.teletalk.com.bd |
পদের নাম, পদসংখ্যা, গ্রেড, বেতনস্কেল ও যোগ্যতা
১. সহকারী চিত্রশিল্পী
পদসংখ্যা: ০১টি
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা।
যোগ্যতা: কমার্শিয়াল আর্টসে দ্বিতীয় শ্রেণির স্নাতক/ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
২. কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
পদসংখ্যা: ০২টি
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
যোগ্যতা: ইন-লাইভস্টক/ইন-ফিশারিতে ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
৩. ফটোগ্রাফার
পদসংখ্যা: ০১টি
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
যোগ্যতা: দ্বিতীয় বিভাগসহ এইচএসসি, ২ বছরের ফিল্ম ডেভেলপিং/প্রিন্টিং অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
৪. অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর
পদসংখ্যা: ০১টি
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
যোগ্যতা: এইচএসসি, প্রজেক্টর ও এমপ্লিফায়ার পরিচালনায় প্রশিক্ষণ, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ৩ বছরের অভিজ্ঞতা।
৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০১টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ, কম্পিউটার প্রশিক্ষণ এবং বাংলা ২০ ও ইংরেজি ২০ শব্দ টাইপিং গতি।
৬. গায়ক
পদসংখ্যা: ০১টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
যোগ্যতা: মাধ্যমিক পাশ এবং স্বীকৃত সংগীত প্রতিষ্ঠান থেকে লোকসংগীতে ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির ডিগ্রি।
৭. গাড়ি চালক
পদসংখ্যা: ০২টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট, বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালনায় অভিজ্ঞতা।
৮. অফিস সহায়ক
পদসংখ্যা: ১০টি
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা।
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান।
আবেদন ফি ও পরীক্ষার ফি জমাদান পদ্ধতি
আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে https://flid.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে হবে। আবেদনের পর User ID পাওয়া প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে (৭২ ঘণ্টা) SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
পদ ক্রমিক ১ থেকে ৭ এর জন্য পরীক্ষার ফি ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ)।
পদ ক্রমিক ৮ এর জন্য পরীক্ষার ফি ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।
প্রয়োজনীয় ডকুমেন্ট: রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel, সর্বোচ্চ সাইজ ১০০ KB) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel, সর্বোচ্চ সাইজ ৬০ KB)।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
আবেদন শুরু: ৩০ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা
ফি জমাদানের শেষ সময়: আবেদন Submit-এর পর ৭২ ঘণ্টার মধ্যে
আবেদনের যোগ্যতা (সাধারণ শর্ত)
বয়স ৩০ জুলাই ২০২৬ তারিখে অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (মেধাভিত্তিক/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে শিথিলযোগ্য)। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিত/হস্তলিখিত কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ বা ভুল তথ্যসংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সকল তথ্য সঠিক ও সত্য হতে হবে; মিথ্যা তথ্য প্রমাণিত হলে প্রার্থিতা বা চাকরি যেকোনো পর্যায়ে বাতিল হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…
তথ্যসূত্র: মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর অফিসিয়াল বিজ্ঞপ্তি, স্মারক নং- ৩৩.০৬.০০০০.০০২.১১.০০১.২৬-২৬৩০, তারিখ ২৭ জুলাই ২০২৬। সম্পূর্ণ তথ্যের জন্য www.flid.gov.bd এবং https://flid.teletalk.com.bd দেখুন।
