গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)
চাকরির ধরন: সরকারি চাকরি
কর্মস্থল: সকল জেলা
পদের ক্যাটাগরি: ১টি
মোট শূন্যপদ: ৪১ জন
বয়সসীমা: ১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমানের ডিগ্রি
বেতন/গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০০টা
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন লিংক: https://dnc.teletalk.com.bd
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.dnc.gov.bd
নিয়োগের বিস্তারিত
১. সহকারী প্রসিকিউটর
পদ সংখ্যা: ৪১ জন
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা:
১৮ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
কর্মস্থল:
সকল জেলা।
আবেদনের নিয়ম ও শর্তাবলি
০১. আবেদনকারীর বয়স ১৮ আগস্ট ২০২৬ তারিখে ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
০২. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
০৩. নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান অনুসরণ করা হবে।
০৪. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
০৫. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৬. প্রার্থী কর্তৃক অনলাইনে পূরণকৃত Application Form-এর তথ্যের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রের মিল থাকতে হবে।
০৭. নাগরিকত্বের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ দাখিল করতে হবে।
০৮. মৌখিক পরীক্ষার সময় মুক্তিযোদ্ধার সন্তান/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/বীরাঙ্গনার সন্তান/শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
০৯. কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
১০. এ নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট www.dnc.gov.bd-তে পাওয়া যাবে।
অনলাইনে আবেদন করার নিয়ম
অনলাইনে আবেদন করতে https://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আবেদন শুরু:
২০ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা।
আবেদনের শেষ সময়:
২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০০টা।
অনলাইন আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করতে হবে।
আবেদনপত্র Submit করার পর প্রার্থী একটি User ID, ছবি ও স্বাক্ষরযুক্ত Applicant’s copy পাবেন। Applicant’s copy সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে প্রিন্ট করে রাখতে হবে।
আবেদন ফি ও SMS পদ্ধতি
সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ১৫০ টাকা এবং সার্ভিস চার্জ ও ভ্যাট প্রযোজ্য।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ও ভ্যাট প্রযোজ্য।
প্রথম SMS:
DNC User ID
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ:
DNC ABCDEF
Reply: Applicant’s Name, Tk-…….. will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DNCYESPIN and send to 16222.
দ্বিতীয় SMS:
DNC YES PIN
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ:
DNC YES 12345678
প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত তথ্য
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dnc.teletalk.com.bd অথবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট www.dnc.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র Download করে Print করে নিতে হবে।
পরীক্ষার সময় প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র ও মূল সনদপত্র সঙ্গে রাখতে হবে।
User ID অথবা PIN পুনরুদ্ধার:
User ID জানা থাকলে:
DNC Help User User ID
Send to 16222
উদাহরণ:
DNC Help User ABCDEF
PIN জানা থাকলে:
DNC Help PIN PIN No
Send to 16222
উদাহরণ:
DNC Help PIN 12345678
আবেদন করার গুরুত্বপূর্ণ লিংক
অনলাইন আবেদন:
https://dnc.teletalk.com.bd
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট:
https://www.dnc.gov.bd
গুরুত্বপূর্ণ নোট
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মাবলি ভালোভাবে পড়ে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে কোনো ধরনের ভুল তথ্য প্রদান করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন সম্পন্ন করে আবেদন ফি জমা দিতে হবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হলো।

