Christian Service Society (CSS)-এ Loan Officer এবং Director – Audit & Compliance পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
১. Loan Officer পদে নিয়োগ
পদ: Loan Officer
শূন্যপদ: ১৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: Bachelor/Honors অথবা Masters
বয়স: সর্বোচ্চ ৩৯ বছর
বেতন: ২৩,০৮০–২৫,০০০ টাকা মাসিক
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
চাকরির ধরন: ফুল টাইম
আবেদনের শেষ তারিখ: ০২ অক্টোবর ২০২৬
যোগ্যতা ও অন্যান্য শর্ত
- ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
- পছন্দের কর্মস্থল থাকলে আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
- নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- আবেদনপত্রে সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে।
দায়িত্বসমূহ
- গ্রাহকদের সঙ্গে যোগাযোগ ও ঋণ কার্যক্রম পরিচালনা করা।
- নতুন সদস্য/গ্রাহক সংগ্রহ করা।
- ঋণ বিতরণ ও কিস্তি আদায় করা।
- সঞ্চয় ও ঋণের হিসাব সংরক্ষণ করা।
- গ্রাহকদের ঋণের ব্যবহার পর্যবেক্ষণ করা।
- নিয়মিত রিপোর্ট প্রস্তুত করা।
- ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করা।
বেতন ও সুযোগ-সুবিধা
মাসিক বেতন ২৩,০৮০–২৫,০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, চিকিৎসাh সহায়তা, আবাসন সুবিধা/ভাতা, যাতায়াত ভাতা, জ্বালানি বিলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

২. Director – Audit & Compliance পদে নিয়োগ
পদ: Director – Audit & Compliance
শূন্যপদ: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: CA partly qualified; Accounting/Finance/Management বিষয়ে Master’s ডিগ্রিধারী
বয়স: ৩৫–৫৫ বছর
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: খুলনা
চাকরির ধরন: ফুল টাইম
আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রয়োজনীয় যোগ্যতা
প্রার্থীর Auditing, Compliance, Financial Management, Tax and VAT এবং NGO/অন্যান্য প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া Financial Management ও Independent Auditing, Budgeting, Forecasting, Program Monitoring ও Evaluation বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চ পর্যায়ের পেশাজীবীদের টিম পরিচালনা, রিপোর্ট তৈরি, বিশ্লেষণ এবং MS Word, PowerPoint ও Excel ব্যবহারে দক্ষতা প্রয়োজন।
বাংলা ও ইংরেজিতে লেখা ও কথা বলার দক্ষতা থাকতে হবে।
দায়িত্বসমূহ
- প্রতিষ্ঠানের অডিট ও কমপ্লায়েন্স কার্যক্রম তদারকি করা।
- আর্থিক ও অডিট কার্যক্রমে নেতৃত্ব দেওয়া।
- প্রকল্প প্রধানদের আর্থিক নিয়মকানুন মেনে কাজ করতে সহায়তা করা।
- বিভিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয় করা।
- Management Information System (MIS) পর্যবেক্ষণ করা।
- অডিট রিপোর্টের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা।
- প্রতিষ্ঠানের সম্পদ ও রেকর্ড সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করা।
- প্রকল্পগুলোর আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট নিয়ন্ত্রণ করা।
- বিভিন্ন কর্মসূচির Monitoring ও Evaluation করা।
- কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা চিহ্নিত করা।
- External Audit Report পর্যালোচনা ও Follow-up করা।
- প্রতিষ্ঠানের সম্পদ, সম্পত্তি ও ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
- Executive Director কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।
বেতন ও সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে। প্রবেশনকাল সফলভাবে সম্পন্ন করে স্থায়ী হলে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী Provident Fund, Gratuity, Festival Bonus, Yearly Increment, Staff Insurance এবং Medical Allowanceসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।
আবেদন করার শেষ তারিখ
Loan Officer: ০২ অক্টোবর ২০২৬
Director – Audit & Compliance: ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান সম্পর্কে
Christian Service Society (CSS) বাংলাদেশের একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষুদ্রঋণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে।
ঠিকানা:
1660-1661 Jalma Puraton Ferryghat Road, Jalma, Batiaghata, Khulna.
