বাংলাদেশ স্কাউটস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ স্কাউটস-এর রাজস্ব খাতে নিম্নের ছকে বর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে (recruitment.bcc.gov.bd) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

নিয়োগের বিস্তারিত:

১. সহকারী পরিচালক

পদ সংখ্যা: ১২টি
সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯

যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে যেকোনো বিষয়ে অনূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি (সমমান) সহ স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অথবা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে যেকোনো বিষয়ে অনূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও স্কাউটিং সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

২. সহকারী প্রোগ্রামার

পদ সংখ্যা: ৫টি
সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯

যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা CSE বা ICT সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

Structured Programming বা Object Oriented Programming Language-এ প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে।

সার্টিফাইড অ্যাপ্লিকেশন ডেভেলপার হতে হবে।

IITEE বা সমমানের সার্টিফিকেশন থাকতে হবে।

স্কাউটিং এ জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি erecruitment.bcc.gov.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ২০ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

অনলাইনে আবেদন ফরম পূরণ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলি:

০১. জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বয়স সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

০২. আবেদনকারীর সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

০৩. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।

০৪. জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না।

০৫. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।

০৬. লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে হবে।

০৭. প্রার্থী কর্তৃক অনলাইনে পূরণকৃত বা মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত কোনো তথ্য বা কাগজপত্রে গরমিল পাওয়া গেলে, ভুল প্রমাণিত হলে কিংবা নিয়োগ পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

০৮. লিখিত/ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

০৯. আবেদনপত্রে প্রার্থীর নাম, জন্ম তারিখ ও অন্যান্য কোনো তথ্য ভুল হলে পরবর্তীতে তা সংশোধনের সুযোগ থাকবে না এবং এরূপ ক্রটির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

১০. নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে।

১১. পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক যেকোনো ব্যবস্থা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

১২. শিক্ষা জীবনের কোনো স্তরে ৩য় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

১৩. নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৪. বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন কোনো বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলি:

০১. আগ্রহী প্রার্থীদের recruitment.bcc.gov.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

০২. অনলাইনে আবেদনপত্র পূরণের শুরুর তারিখ ১৯/০৮/২০২৬ তারিখ সকাল ১০:০০টা এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের সর্বশেষ তারিখ ১৯/০৯/২০২৬ তারিখ বিকাল ০৫:০০টা পর্যন্ত।

০৩. অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলি ও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

০৪. অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।

০৫. আবেদনকারীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং স্থায়ী ঠিকানার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্যান্য সকল সনদ পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

০৬. পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত আবেদন ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।

০৭. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে পরবর্তীতে এসএমএস/ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।

০৮. নিয়োগ সংক্রান্ত আপডেট তথ্যের জন্য বাংলাদেশ স্কাউটস-এর ওয়েবসাইট www.scouts.gov.bd ভিজিট করতে পারেন।

Leave a Comment