শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৫টি পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠান | কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ |
| মন্ত্রণালয় | শিক্ষা মন্ত্রণালয় |
| মোট পদ | ৫টি |
| মোট লোকবল | ২৬ জন |
| আবেদন মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরু | ৩১ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা |
| আবেদনের শেষ সময় | ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:০০টা |
| বয়সসীমা | ১৮–৩২ বছর |
| আবেদন ওয়েবসাইট | tmed.teletalk.com.bd |
পদের নাম ও বিস্তারিত
১. কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ০২টি
- বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা
- গ্রেড: ১৩
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
- Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
২. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ০৪টি
- বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা
- গ্রেড: ১৩
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
- সাঁটলিপিতে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দের গতি থাকতে হবে।
- কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
- Word Processing, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৩. ক্যাশিয়ার
- পদসংখ্যা: ০১টি
- বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা
- গ্রেড: ১৪
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
- Word Processingসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ০৬টি
- বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- গ্রেড: ১৬
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
- কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।
- Word Processing, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৫. অফিস সহায়ক
- পদসংখ্যা: ১৩টি
- বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
- গ্রেড: ২০
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা
০১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ক্রমিক ০১ ও ০৪ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত প্রযোজ্য।
আবেদন ফি
০১, ০২, ০৩ ও ০৪ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ মোট ১০৬ টাকা।
০৫ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।
অনলাইনে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:০০টা
অনলাইন আবেদন:
SMS-এর মাধ্যমে ফি প্রদান
প্রথম SMS:TMED <Space> User ID লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:TMED ABCDEF
দ্বিতীয় SMS:TMED <Space> Yes <Space> PIN লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:TMED Yes 12345678
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।
- ডাকযোগে বা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
- আবেদন Submit করার আগে সব তথ্য সঠিকভাবে যাচাই করতে হবে।
- ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে।
- পরীক্ষার সময় প্রয়োজনীয় সকল মূল সনদপত্র সঙ্গে রাখতে হবে।
- লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
- নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী নির্দেশনা কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি:



