গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) রাজস্ব খাতভুক্ত স্থায়ী/অস্থায়ী পদে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্পূর্ণ অনলাইনে (Online) এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আপনি যদি সরকারি চাকুরিপ্রার্থী হয়ে থাকেন এবং প্রয়োজনীয় যোগ্যতার সাথে মিলে যায়, তবে আজই আবেদনের প্রস্তুতি নিতে পারেন। নিচে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো:
## পদের নাম ও বিস্তারিত বিবরণ
- পদের নাম: অফিস সহায়ক
- মোট শূন্য পদ: ২৮০টি
- বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, গ্রেড-২০)
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- বয়সসীমা: ০১ জুন ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:




## আবেদনের সময়সীমা (Important Dates)
- আবেদন শুরুর তারিখ ও সময়: ১০ জুন ২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা থেকে।
- আবেদনের শেষ তারিখ ও সময়: ০৮ জুলাই ২০২৬ খ্রি. বিকাল ০৪:০০ টা পর্যন্ত।
## আবেদন করার নিয়ম ও ফি জমাদান
আগ্রহী প্রার্থীদের অনলাইনে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
- আবেদন লিংক: dphe.teletalk.com.bd
- আবেদন ফি: পরীক্ষা ও অনলাইন ফি বাবদ মোট ৫৬/- টাকা (অফেরতযোগ্য) আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিম থেকে SMS-এর মাধ্যমে জমা দিতে হবে।
⚠️ পূর্বের আবেদনকারীদের জন্য বিশেষ নোটিশ: ইতিপূর্বে যারা স্মারক নং-৫৩৮, তারিখ: ২৮/০১/২০২৩ খ্রি. এর বিজ্ঞপ্তির বিপরীতে ‘অফিস সহায়ক’ পদে আবেদন করেছিলেন, তাদের বয়সসীমা এই বিজ্ঞপ্তিতে প্রযোজ্য হবে এবং তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই।
## SMS পাঠানোর নিয়মাবলী
সফলভাবে অনলাইন আবেদন ফরম পূরণ করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে নিচের নিয়মে ২টি SMS পাঠাতে হবে:
- ১ম SMS:
DPHE <স্পেস> User IDলিখে পাঠাতে হবে16222নম্বরে। (উদাহরণ: DPHE ABCDEF) - ২য় SMS: ১ম SMS-এর ফিরতি রিপ্লাইয়ে একটি PIN নম্বর পাবেন। এরপর
DPHE <স্পেস> Yes <স্পেস> PINলিখে পুনরায় পাঠাতে হবে16222নম্বরে।
আবেদন সংক্রান্ত যেকোনো সমস্যায় টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd ইমেইলে যোগাযোগ করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট www.dphe.gov.bd ভিজিট করুন।