সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়ে এলো এক বিশাল নিয়োগের সুযোগ। রাজউকের রাজস্বখাতভুক্ত বিভিন্ন শূন্য পদের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ৯ম হতে ১৭তম গ্রেডভুক্ত স্থায়ী/অস্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে RAJUK Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
আজকের এই পোস্টে আমরা Job Circular Hub-এর পাঠকদের জন্য রাজউকের এই নিয়োগ বিজ্ঞপ্তির পদসমূহ, শিক্ষাগত যোগ্যতা এবং অনলাইনে আবেদনের নিয়মাবলী বিস্তারিতভাবে আলোচনা করব।
রাজউক নিয়োগ ২০২৬ পদের বিবরণ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাটাগরির আকর্ষণীয় সব পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। প্রধান প্রধান পদগুলোর বিবরণ নিচে তুলে ধরা হলো:
সহকারী পরিচালক (প্রশাসন)
- পদ সংখ্যা: ০৫টি।
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি)
- পদ সংখ্যা: ০৪টি।
- শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
সহকারী পরিচালক (হিসাব)
- পদ সংখ্যা: ০২টি।
- শিক্ষাগত যোগ্যতা: ব্যবস্থাপনা, ফিন্যান্স অথবা একাউন্টিং বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল)
- পদ সংখ্যা: ০১টি।
- শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী। বাংলায় ও ইংরেজীতে প্রেস ব্রিফিং ও প্রতিবেদন তৈরীতে পারদর্শী এবং জনসংযোগ কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
সহকারী পরিচালক (ভূমি ব্যবহার)
- পদ সংখ্যা: ০১টি।
- শিক্ষাগত যোগ্যতা: ভূগোল ও পরিবেশ বিদ্যা বা সমাজবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
সহকারী প্রকৌশলী (সিভিল)
- পদ সংখ্যা: ১৪টি।
- শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।
সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
- পদ সংখ্যা: ০৩টি।
- শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।
সহকারী অথরাইজড অফিসার
- পদ সংখ্যা: ১১টি।
- শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।
সহকারী নগর পরিকল্পনাবিদ
- পদ সংখ্যা: ০২টি।
- শিক্ষাগত যোগ্যতা: নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।
সহকারী স্থপতি
- পদ সংখ্যা: ০১টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।
সহকারী আইন কর্মকর্তা
- পদ সংখ্যা: ০২টি।
- শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির এলএল.বি (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির এলএল.এম ডিগ্রী এবং বার কাউন্সিলের সদস্যপদ থাকতে হবে।
উপসহকারী প্রকৌশলী (সিভিল)
- পদ সংখ্যা: ১০টি।
- শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল (সিভিল) প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা।
উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
- পদ সংখ্যা: ০২টি।
- শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল অথবা শক্তি প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা।
উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক)
- পদ সংখ্যা: ০৩টি।
- শিক্ষাগত যোগ্যতা: তড়িৎ অথবা তড়িৎ প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা।
প্রধান ইমারত পরিদর্শক
- পদ সংখ্যা: ০১টি (সর্বোচ্চ বয়স ৩৫ বছর)।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্থাপত্য অথবা সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন ০৭ (সাত) বৎসরের চাকুরির অভিজ্ঞতা।
ইমারত পরিদর্শক
- পদ সংখ্যা: ০৭টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্য অথবা পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা।
তত্ত্বাবধায়ক
- পদ সংখ্যা: ০১টি।
- শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
হিসাবরক্ষক
- পদ সংখ্যা: ০১টি।
- শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
সহকারী পরিসংখ্যানবিদ
- পদ সংখ্যা: ০১টি।
- শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রী।
ফোরম্যান (যান্ত্রিক)
- পদ সংখ্যা: ০১টি।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যান্ত্রিক বা অটোমোবাইল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমাসহ হালকা ও ভারী গাড়ী/হাইড্রোলিক সিস্টেম এর ভারী গাড়ী চালনায় ০৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
ফোরম্যান (বৈদ্যুতিক)
- পদ সংখ্যা: ০১টি।
- শিক্ষাগত যোগ্যতা: তড়িৎ বা তড়িৎ প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।
কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০৪টি।
- শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
উর্ধ্বতন হিসাব সহকারী
- পদ সংখ্যা: ০৬টি।
- শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বা ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রীসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা।
উচ্চমান সহকারী
- পদ সংখ্যা: ০৪টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রীসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা।
সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০৫টি।
- শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
নিরাপত্তা তত্ত্বাবধায়ক
- পদ সংখ্যা: ০১টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রীসহ নিরাপত্তা বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হইবে।
সার্ভেয়ার
- পদ সংখ্যা: ১১টি।
- শিক্ষাগত যোগ্যতা: ০৪ (চার) বছর মেয়াদী সার্ভে ডিপ্লোমা।
অপারেটর (হেভী ভেহিক্যাল)
- পদ সংখ্যা: ০২টি।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অটোমোবাইল বা মেকানিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেটসহ হালকা ও ভারী গাড়ী বা হাইড্রোলিক সিস্টেমের ভারী গাড়ী চালনা, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে ০৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ১৩টি।
- শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
কনিষ্ঠ হিসাব সহকারী
- পদ সংখ্যা: ১০টি।
- শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা।
ট্রান্সপোর্ট সুপারভাইজার
- পদ সংখ্যা: ০১টি।
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ অটোমোবাইলে ট্রেড কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।
ট্রেসার (রেখাকার)
- পদ সংখ্যা: ০৫টি।
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ভোকেশনাল সিভিল বা আর্কিটেকচার ড্রাফটিং সার্টিফিকেটসহ বাস্তব অভিজ্ঞতা।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:




গুরুত্বপূর্ণ তথ্য ও সময়সূচী:
- অনলাইনে আবেদন শুরুর সময়: ০৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে অনলাইনে আবদেন শুরু হবে।
- অনলাইনে আবেদনের শেষ সময়: ০৭ জুলাই ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টায় অনলাইনে আবদেন শেষ হবে।
- আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে http://rajuk.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে আবেদনপত্র পাঠাতে হবে।
- ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বো কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
- বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…
আবেদনের বয়সসীমা ও শর্তাবলী
- বয়সসীমা: ০৭ জুন ২০২৬ খ্রি. তারিখে সাধারণ আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা সাধারণত ১৮ থেকে ৩২ বছর হতে হবে (কিছু পদের জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর, যা পদের বিবরণে উল্লেখ রয়েছে)। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- বিভাগীয় প্রার্থী: সরকারি, আধা সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিয়ে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন ফরম পূরণ ও ফি জমাদান পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের রাজউকের অফিশিয়াল টেলিটক ওয়েব পোর্টাল http://rajuk.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি:
- ১ থেকে ১৭ নং পদের জন্য: টেলিটক চার্জসহ মোট ২২৩/- টাকা।
- ১৮ থেকে ২১ নং পদের জন্য: টেলিটক চার্জসহ মোট ১৬৮/- টাকা।
- ২২ থেকে ৩১ নং পদের জন্য: টেলিটক চার্জসহ মোট ১১২/- টাকা।
- ৩২ নং পদের জন্য: টেলিটক চার্জসহ মোট ৫৬/- টাকা।
- সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য মোট ফি ৫৬/- টাকা।
SMS পাঠানোর নিয়ম:
- ১ম SMS:
RAJUK<স্পেস>User IDলিখে পাঠিয়ে দিন16222নম্বরে।- উদাহরণ:
RAJUK ABCDEF
- উদাহরণ:
- ২য় SMS:
RAJUK<স্পেস>YES<স্পেস>PINলিখে পাঠিয়ে দিন16222নম্বরে।- উদাহরণ:
RAJUK YES 12345678
- উদাহরণ:
নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য রাজউকের নিজস্ব ওয়েবসাইট www.rajuk.gov.bd এবং টেলিটকের অলজবস পোর্টালে পাওয়া যাবে।
সব ধরনের সরকারি ও বেসরকারি চাকরির নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন Job Circular Hub ওয়েবসাইটে। কোনো তথ্য জানার থাকলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ!